প্রাথমিক শিক্ষা
সাতক্ষীরায় ১৯০ সহকারী শিক্ষকের নতুন পথচলা শুরু
সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নতুন কর্মজীবন শুরু করেছেন ১৯০ জন নবনিযুক্ত শিক্ষক। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আনুষ্ঠানিকভাবে যোগদানের মাধ্যমে শিশুরা যাতে একটি আলোকিত ভবিষ্যৎ পায়, সেই লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত: প্রতিমন্ত্রী
নতুন নিয়োগ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের পদায়ন শেষ না হওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পদায়ন শেষ হওয়ার পর বদলি কার্যক্রম কবে শুরু হবে এবং কোন নীতিমালায় হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২৭ সালের মধ্যে ১ কোটির বেশি শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: প্রতিমন্ত্রী
২০২৭ সালের মধ্যে দেশের ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে প্রতিদিন পুষ্টিকর খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুলনায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক নিয়োগ ও অবকাঠামো উন্নয়নসহ সার্বিক বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ফিডিং কর্মসূচির মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফিডিং কর্মসূচি বাস্তবায়ন এবং শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের নিয়ে এক ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে নানামুখী পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়।
এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা: ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনা, তদারকি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সরকারের এই নতুন নীতিমালার আওতায় প্রাথমিক বিদ্যালয়গুলোর সার্বিক কার্যক্রম ও প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের সংস্কার আনা হবে।
২-৩ বছরেই প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আসছে: ববি হাজ্জাজ
আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান ও গুণগত আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ময়মনসিংহে আয়োজিত এক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান করিরূপে তিনি সরকারের এই মহাপরিকল্পনার কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল ও আধুনিক কারিকুলাম প্রণয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।